করিডর বলে কিছু নেই, শুধু রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা

0


 আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খলিলুর রহমান। রাখাইনে মানবিক সহায়তা কোন রুট দিয়ে যাবে, কীভাবে যাবে, তা এখনো ঠিক হয়নি বলে জানান তিনি। খলিলুর রহমান বলেন, ‘রোগী তো এখনো হাসপাতালে। এসব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি।’


মানবিক সহায়তা পাঠানোর জন্য রাস্তাঘাট দেখতে হবে, নিরাপত্তার বিষয় দেখতে হবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘আমরা এখনো সেখানে যাইনি। কোনো কিছু এখনো বিবেচনার জন্য আসেনি।’


এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মানবিক সহায়তার নিয়ন্ত্রণ থাকবে জাতিসংঘের কাছে, বাংলাদেশের কাজ হবে সীমান্ত নিয়ন্ত্রণ করা। মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কি না, অস্ত্র আসছে কি না—সরকার এসব দেখবে। যাতে মানবিক সহায়তা সঠিকভাবে নিয়ে যেতে পারে।’



Post a Comment

0Comments
Post a Comment (0)